• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নরসিংদী

নরসিংদীতে জলাবদ্ধতা ও ভাঙন এলাকা পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস

নরসিংদী প্রতিনিধি
  ১৫ জুলাই ২০২৬, ০০:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতা, সড়ক ও কালভার্টের ক্ষয়ক্ষতি এবং নদীভাঙন পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, প্রকৌশল বিভাগ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দল। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কার এবং স্থায়ী সমাধানে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে মনোহরদী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, সড়ক ভাঙন, কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়া এবং নদীভাঙনের ঘটনা ঘটে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্যের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন এবং জরুরি করণীয় নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান, নরসিংদী পানি উন্নয়ন বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ূন কবির, উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাসেল মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদসহ সংশ্লিষ্টরা উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে চালাকচর-বড়চাপা সড়কের বিভিন্ন স্থানের ভাঙন, বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামে নদীভাঙনের ঝুঁকি, কায়তেরগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত সড়ক, কায়তেরগাঁও-জামালপুর সড়কের ভেঙে যাওয়া কালভার্ট এবং মনোহরদী গার্লস স্কুল মোড় থেকে ড্রেনেরঘাট পর্যন্ত সড়কের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করা হয়। এছাড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় জনদুর্ভোগ ও যোগাযোগব্যবস্থার ওপর প্রভাবও মূল্যায়ন করা হয়।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রকৌশল অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। যেখানে তাৎক্ষণিক সংস্কার সম্ভব, সেখানে দ্রুত কাজ শুরু করা হবে। আর দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে।

আরও পড়ুন

কর্মসংস্থানের বদলে মানুষের হাতে মাদক তুলে দিচ্ছে সরকার: হাসনাত আব্দুল্লাহ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে গোপালগঞ্জে উত্তেজনা, বিএনপির ওপর হামলার অভিযোগ

স্বামীর সঙ্গে ঝগড়ার পর গড়াই নদীতে ঝাঁপ, নিখোঁজ কলেজছাত্রী

এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও খিদিরপুর ইউনিয়নের প্রশাসক মো. সজিব মিয়া খিদিরপুর ইউনিয়নের বিভিন্ন জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্যোগের সময়ে প্রশাসন, প্রকৌশল বিভাগ এবং রাজনৈতিক নেতাদের একসঙ্গে মাঠে দেখতে পেয়ে তারা আশাবাদী। তাদের প্রত্যাশা, দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক, কালভার্ট ও নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনদুর্ভোগ কমে আসে।

এমএস/

  • নরসিংদী
এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, চাচির ভিডিও ভাইরাল
নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, চাচির ভিডিও ভাইরাল
ব্যবসায়ী অপহরণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বাবুলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
ব্যবসায়ী অপহরণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বাবুলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
নরসিংদীতে দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু
নরসিংদীতে দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু
নরসিংদীতে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু
নরসিংদীতে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।